ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৬:০৮ বিকাল

ইরানে অ্যাসিড বৃষ্টি’র শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট

ইরানে অ্যাসিড বৃষ্টি’র শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট

গত রাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলো প্রায় দশ ঘণ্টা পার হয়ে সকাল হওয়ার পরও এখনও আগুনে জ্বলছে। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে।

দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন।

ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে।

রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।’

আরও পড়ুন

রেড ক্রিসেন্ট জানিয়েছে, এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে।

তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে, ‘যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে, তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না। শুধু টানা ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা