ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৩:৩৬ দুপুর

‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি আইআরজিসি’র

‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি আইআরজিসি’র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এই তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর ‘শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা’ কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যেকোনো মুহূর্তে ‘নারকীয় ঝড়ে’ রূপ নিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ‘যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু’ যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায়, তবে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করেছে।

আরও পড়ুন

তথ্যসূত্র: ডন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি আইআরজিসি’র

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে নির্দেশনা প্রধানমন্ত্রীর

আমি অনেক স্বাধীন, আমার মতো করেই দল গোছাচ্ছি : লিটন

আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষ, আহত ১০

প্রশ্নপত্র বিতরণে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলছে : মাহদী আমিন