রংপুরসহ তিন বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস
রংপুর বিভাগসহ দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারি থেকে অতিভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানায়। সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতিভারি (৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক






