ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৩:০৮ দুপুর

শৈলকুপায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

শৈলকুপায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় দিলে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার  করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঝিনাইদহের আরাপপুর  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বলেন, সকালে গাড়াগঞ্জ এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাল বুঝা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে মাছের ১০ জন যাত্রী আহত হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

ট্রাম্প ‘কিং অব পিচ’ থেকে সরে ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন : এহুদ বারাক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি আজ