ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৩:০২ দুপুর

ট্রাম্প ‘কিং অব পিচ’ থেকে সরে ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন : এহুদ বারাক

ট্রাম্প ‘কিং অব পিচ’ থেকে সরে ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন : এহুদ বারাক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরান যুদ্ধে চালকের আসনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল-৪ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এহুদ বারাক বলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে সন্তুষ্ট ছিলেন না নেতানিয়াহু। এ জন্য তিনি ইরান যুদ্ধে জড়াতে চেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কি না, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ট্রাম্পকে ‘কিং অব পিচ’ হওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসতে প্ররোচিত করেছেন নেতানিয়াহু। ট্রাম্প এখন ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন। তার মতে, দিন শেষে ইরানি জনগণকেই সরকারের পতন ঘটাতে হবে। এ জন্য তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

এহুদ বারাক বলেন, ইরানে হামলা করা বৈধ না অবৈধ তা বড় কথা নয়, তাদের শাস্তি প্রাপ্য ছিল। স্থলযুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের বাইরেও ভূরাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি ভেঙে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ‘কিং অব পিচ’ থেকে সরে ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন : এহুদ বারাক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি আজ

নতুন গভর্নরের নিয়োগ বাতিল চাইলো টিআইবি

শিরোপা দৌড়ে ধাক্কা ম্যানসিটি’র

১৯তম ধাপের হামলা শুরু ইরানের, লক্ষ্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ঘাঁটি