ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০১:৩২ রাত

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

ছবি: সংগৃহীত, ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

আন্তর্জাতিক ডেস্কইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, তেহরানের দক্ষিণে কোম শহরে অবস্থিত বিশেষজ্ঞ পরিষদের ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে জ্যেষ্ঠ নেতারা যে ভবনে জড়ো হয়েছিলেন, সেখানেই বিমান হামলা চালানো হয়েছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য সংখ্যা ৮৮ জন। তবে হামলার সময় কতজন সদস্য ভবনের ভেতরে উপস্থিত ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপরই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

মঙ্গলবার (৩ মার্চ) বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না। 

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীর প্রতি ‘ব্যক্তিগত পছন্দের’ বিষয়টি প্রভাব ফেলবে না। তারা নিজেদের বিবেচনাবোধ ও ধর্মীয় বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভোট দেবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

লেবানন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সাইরেন

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

ঘাঁটি না দেওয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের