ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬ ০২:৩৩ এএম

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প

সংগৃহিত,ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। এখন ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও (ট্রাম্প) আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল।
 
তবে ইরানি নেতৃত্বও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে, মার্কিন গণমাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।
 
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে লারিজানি বলেন, ‘আমরা আমেরিকার সাথে আলোচনা করব না।’

আরও পড়ুন

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছে।
 
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। - সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা : ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ আগস্ট

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের ছোবলে এক জনের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি

তিন বছরের তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন মো. সাহাবুদ্দিন

দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের

মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও এই সরকারকে সমর্থন দিয়েছেন রাষ্ট্রপতি