ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৭:৫৫ বিকাল

যুদ্ধকালীন ব্যবস্থা হিসেবে খাদ্য রপ্তানি নিষিদ্ধ করলো ইরান

সংগৃহিত,যুদ্ধকালীন ব্যবস্থা হিসেবে খাদ্য রপ্তানি নিষিদ্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি সরকারের এক বিবৃতি উদ্ধৃত করে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি বন্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সরবরাহে বিঘ্ন ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.১২ ডলারে পৌঁছেছে। এটি জুলাই ২০২৪-এর পর সর্বোচ্চ স্তর।

যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ডব্লিউটিআই ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬.৪৭ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত