যুক্তরাজ্যের কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর মার্কিন হামলার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী স্টারমার ‘আদৌ সহায়ক ছিলেন না। আমি কখনো ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, এটা দেখে খুব খারাপ লাগছে যে, আমাদের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সম্পর্ক এখন আর আগের মতো নেই।
গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্স’-এ বলেছিলেন, তার সরকার আকাশপথে হামলার মাধ্যমে অন্য দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের নীতিতে বিশ্বাসী নয়। উল্লেখ্য, ইরানকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য যুক্তরাজ্য শুরুতে তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরবর্তীতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে কেবল ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য তারা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়।
আরও পড়ুনট্রাম্প দ্য সান-কে বলেন, ফ্রান্স চমৎকার সহযোগিতা করেছে। বাকি সবাই দারুণ ছিল। কিন্তু যুক্তরাজ্য অন্যদের চেয়ে একদম আলাদা আচরণ করেছে। খবর : বিবিসি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







