ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৩:৫২ দুপুর

লেবাননের স্থল অভিযান শুরু ইসরায়েলের

লেবাননের স্থল অভিযান শুরু ইসরায়েলের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীকে লেবাননে আরও কিছু নতুন অবস্থান দখলের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইলের সীমান্তবর্তী বসতিগুলোতে যাতে আর গোলাবর্ষণ না হয়, সে জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি সেনাবাহিনীকে লেবাননে অতিরিক্ত নিয়ন্ত্রণযোগ্য এলাকা দখলের অনুমোদন দিয়েছি।’

আরও পড়ুন

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড়শতাধিক।  খবর : আল জাজিরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত