চট্টগ্রাম বিমানবন্দরে চার দিনে ৩৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ অঞ্চলগামী ও আগত আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর মধ্যে আজ মঙ্গলবার (৩ মার্চ) এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত ৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার বাতিল করা সাতটি ফ্লাইট হলো– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট ও দুইটি এরাইভাল বাতিল করা হয়েছে।
আরও পড়ুনবিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1772529623.jpg)
_medium_1772528902.jpg)





