চট্টগ্রামে বড় বোনকে কুপিয়ে হত্যা করলো ভাই
মফস্বল ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহরে পারিবারিক বিরোধের জের ধরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। নিহতের নাম সেনোয়ারা বেগম (৬৫)। অভিযুক্ত ভাইয়ের নাম জানে আলম (৪২)। তারা উভয়েই ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা। সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রাতে তারাবির নামাজের সময় বোন সেনোয়ারার বাসায় যান জানে আলম। এসময় পাওনা টাকার জেরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জানে আলম ছুরিকাঘাত করে সেনোয়ারাকে হত্যা করে। ঘটনার পর বোনের সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন।
আরও পড়ুনহালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে জানে আলম তার বড় বোনকে কুপিয়ে হত্যা করেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


_medium_1773159750.jpg)

_medium_1773157581.jpg)
_medium_1773157154.jpg)



_medium_1773156396.jpg)