ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ১১:১৫ রাত

ঠাকুরগাঁওয়ে সার ব্যবস্থাপনায় কম খরচে আলুর ফলন বৃদ্ধি

ঠাকুরগাঁওয়ে সার ব্যবস্থাপনায় কম খরচে আলুর ফলন বৃদ্ধি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনায় আলু চাষে খরচ কমিয়ে ফলন বৃদ্ধির সাফল্য দেখালেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। এ উপলক্ষে আয়োজিত প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবসে কৃষকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও-এর উদ্যোগে গত রোববার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে আলু ক্ষেতের পাশে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুষম ও নির্ধারিত মাত্রায় সার প্রয়োগ করায় প্রচলিত পদ্ধতির তুলনায় সারের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সাথে বেড়েছে আলুর ফলন ও কন্দের আকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অতিরিক্ত ও অসম সারের ব্যবহার শুধু খরচ বাড়ায় না, মাটির স্বাস্থ্যেরও ক্ষতি করে। মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা কৃষকের জন্য লাভজনক ও পরিবেশবান্ধব।

আরও পড়ুন

মাঠ দিবসে কৃষকরা ট্রায়াল প্লট ঘুরে দেখেন এবং গাছের বৃদ্ধি ও ফলনের পার্থক্য সরাসরি পর্যবেক্ষণ করেন। তাদের মতে, সঠিক মাত্রায় সার প্রয়োগের সুফল এবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই উদ্যোগ। বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়নে মাটি পরীক্ষা একটি কার্যকর কৌশল। এ পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া গেলে সার অপচয় কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং কৃষকের আয় বাড়বে বহুগুণে।

মাঠ দিবসে এসআরডিআই বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল গফুরসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে সার ব্যবস্থাপনায় কম খরচে আলুর ফলন বৃদ্ধি

রাজশাহীতে ধানক্ষেতে পড়ে ছিল শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

চাঁপাইনবাবগঞ্জে এক মাসে জব্দ ৪৫ ভারতীয় গবাদিপশু

সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোরাঁর ৩০ হাজার টাকা অর্থদণ্ড

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে পরিদর্শন শেষে মন্ত্রী মির্জা ফখরুল