ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ১১:০৪ রাত

সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান ওরফে মানিক। তিনি উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পেশায় একটি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক  মানিক মাস্টার কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

গতকাল রোববার রাতে সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত কাজিপুর উপজেলা নির্বাহী অফিসাররের নেতৃত্বে থানা পুলিশ ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক ব্যক্তির বাড়ির পিছন থেকে প্রায় ১০-১২ ফুট উচ্চতার এবং  আনুমানিক ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) সকালে তাকে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

অভিযানের নেতৃত্বদানকারী কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহবুবুর রহমান তার অপরাধ স্বীকার করেন।
অভিযানে কাজিপুর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ইন্সপেক্টর নিজাম উদ্দিন খান ও তাদের টিম অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোরাঁর ৩০ হাজার টাকা অর্থদণ্ড

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে পরিদর্শন শেষে মন্ত্রী মির্জা ফখরুল 

কুড়িগ্রামে ব্রিজে নজর নেই প্রশাসনের ভোগান্তিতে দুই পাড়ের কয়েক হাজার মানুষ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলিল সম্পাদনে অতিরিক্ত ফি নিলে এমপির কঠোর হুঁশিয়ারি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু উত্তোলনকারীর লাখ টাকা জরিমানা