ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০২:০২ দুপুর

ট্রাম্প বেআইনি যুদ্ধ শুরু করেছেন, এ দায় তার : ব্রিটিশ এমপি

ট্রাম্প বেআইনি যুদ্ধ শুরু করেছেন, এ দায় তার : ব্রিটিশ এমপি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সংসদ হাউস অব কমন্সে ব্রিটিশ আইনপ্রণেতা এডওয়ার্ড জোনাথন ডেভি মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের ইরানের ওপর একপাক্ষিক হামলাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, ইরানের ওপর হামলা একপাক্ষিক এবং এটি আন্তর্জাতিক আইন অমান্য করেছে। এই দায় ট্রাম্পের। এটি শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করছে না, সাধারণ নাগরিকের প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে। ওই আইনপ্রণেতা ইরানি সরকারের কর্মকাণ্ডকেও নিন্দা জানিয়েছেন, তবে সতর্ক করেছেন যে সামরিক পদক্ষেপে উত্তেজনা বাড়তে পারে এবং সাধারণ নাগরিকদের হতাহতের সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং যেকোনো সামরিক পদক্ষেপে সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সংসদে ইরান পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়ার সময় তিনি এই উত্তপ্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কূটনৈতিক বিকল্পগুলো যাচাই করা প্রয়োজন। তিনি যুক্তরাজ্য সরকারের কাছে এই বিষয়ে সতর্কতা অবলম্বন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন

বিশ্লেষকেরা বলছেন, এই বিতর্কের ফলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আন্তর্জাতিক আইনসংক্রান্ত বিতর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প