ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ১১:০১ দুপুর

বাংলাদেশ ক্রিকেট

অবশেষে নিরাপদে জেদ্দা থেকে ঢাকায় ফিরেছেন মুশফিক

অবশেষে নিরাপদে জেদ্দা থেকে ঢাকায় ফিরেছেন মুশফিক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি বিভিন্ন অন্যান্য এয়ারলাইন্সও সেবাকাজ বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। অবশেষে দেশে ফিরতে পেরেছেন তিনি।

মুশফিককে দেশে ফেরাতে ব্যবস্থা নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকালই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, মুশফিকের সঙ্গে কথা হয়েছে তার। রাতের একটি বিশেষ ফ্লাইটে মুশফিক দেশে ফিরবেন বলে জানান তিনি।

আজ সকালে ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেই ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। দেশে ফিরেই যেন হাফ ছাড়েন মুশফিক। বিমানবন্দরে তাকে চিন্তামুক্ত হয়ে বাসার পথ ধরতে দেখা যায়।

একদিন আগে এই ক্রিকেটার নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ওমরাহ পালন করতে কয়েকদিন আগেই তিনি মক্কায় গিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে তার শনিবারই দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। তবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে তাকে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি জেদ্দায় ফিরে গেছে বলে জানিয়েছিলেন মুশফিক। এই ক্রিকেটারের সঙ্গে সেখানে আরও অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। কবে আবারও বাংলাদেশে ফিরতে পারবেন তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ অঞ্চলটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে নিরাপদে জেদ্দা থেকে ঢাকায় ফিরেছেন মুশফিক

ঢাবির  ইফতার মেন্যুতে গরুর মাংস না থাকায় হল সংসদ নেতাদের বয়কট ঘোষণা

ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা ও বিক্ষোভ অনুষ্ঠিত 

দিনাজপুরের বিরলে সূর্যমুখী চাষে সফল কৃষক রবিউল ইসলাম 

ঠাকুরগাঁও সুগার মিলের ছড়িয়ে পড়া ছাইয়ে জনদুর্ভোগ চরমে

লালমনিরহাটে মাদক মামলার আসামির যাবজ্জীবন