লালমনিরহাটে মাদক মামলার আসামির যাবজ্জীবন
লালমনিরহাট প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটে দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১ মার্চ) আদালতের বিচারক মো: হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. ফারুক হোসেন (পলাতক) জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ডারারপাড় এলাকার বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট বিকেলে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা দামুদ্দার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ ফারুক হোসেনকে আটক করা হয়।
আরও পড়ুনপরে তল্লাশি করে তার কাছ থেকে ১৯৩ বোতল কোডিন মিশ্রিত আমদানি-নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ১১ আগস্ট কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের ওই বিচারক এদিন এ রায় প্রদান করেন।
মন্তব্য করুন







