ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ১১:২২ রাত

দিনাজপুরের নবাবগঞ্জে শিশু শামস হত্যা মামলায় গ্রেফতার ১

দিনাজপুরের নবাবগঞ্জে শিশু শামস হত্যা মামলায় গ্রেফতার ১

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে শিশু সিরাজুল ইসলাম  শামস (০৮) হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় শামসের বাবা মমিনুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ ওই মামলায় আমানুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই ডেভিড হিমাদ্রী বর্মন জানান, মামলা দায়েরের পর সন্ধিগ্ধ একই গ্রামের মজিদুল ইসলামের ছেলে আমানুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র (ছুরি) ঘটনাস্থলের পাশে একটি ভুট্টা জমি থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারকৃত আমানুর সম্পর্কে শিশু শামসের জ্যাঠাতো ভাই। তিনি আরও জানান, চাচির ওপর ক্ষেভের কারণে তার ছেলে শামসকে হত্যা করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী (ডাংগাপাড়া) গ্রামের মমিনুল ইসলাম ওরফে মনু মিয়ার ছেলে শামসকেকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে একটি মাদ্রাসার সামনে ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে শিশু শামস হত্যা মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরের নাহিদ এন্ড নাদিম লাচ্ছা কারখানার লাখ টাকা জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে তিনদিনে ৪ লাশ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে কৃষকের সেচপাম্প ও সোনার গহনা চুরি