ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০১:২২ রাত

ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা ও বিক্ষোভ অনুষ্ঠিত 

ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা ও বিক্ষোভ অনুষ্ঠিত 

ঢাবি প্রতিনিধি : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

 রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীরা জড়ো হন। রাত ১০টা ৪০ মিনিটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক (কায়েম)।

জানাজায় ডাকসুর নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, ‘শহীদ খোমেনি লউ লউ লউ’, সালাম ‘খামেনির স্মরণে ভয় করিনা মরণে’ এবং ‘মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগান দেন।

জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।

সমাবেশে আবু সাদিক (কায়েম) বলেন, মুসলিম বিশ্বে চলমান নিপীড়ন ও সহিংসতার অন্যতম কারণ বিভক্তি। তিনি মুসলিম বিশ্বের যুবসমাজ ও রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, মুসলমানরা একটি দেহের মতো—দেহের কোনো অঙ্গে আঘাত লাগলে যেমন পুরো শরীর ব্যথা অনুভব করে, তেমনি বিশ্বের কোনো প্রান্তে মুসলমানরা আক্রান্ত হলে তা সবার অনুভব করা উচিত।

এ সময় তিনি ঢাকাকে বিশ্বের ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকেই মুসলিম বিশ্বের স্বাধীনতা ও ন্যায়বিচারের আন্দোলনে নেতৃত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর, রাখাইন ও ইরানের নিপীড়িত জনগণের মুক্তির প্রশ্নে অবস্থান নেওয়া হবে। আদর্শিক ভিন্নতা থাকলেও অন্যায়, জুলুম ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা ও বিক্ষোভ অনুষ্ঠিত 

দিনাজপুরের বিরলে সূর্যমুখী চাষে সফল কৃষক রবিউল ইসলাম 

ঠাকুরগাঁও সুগার মিলের ছড়িয়ে পড়া ছাইয়ে জনদুর্ভোগ চরমে

লালমনিরহাটে মাদক মামলার আসামির যাবজ্জীবন 

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ৯ সদস্য আটক

দিনাজপুরের নবাবগঞ্জে শিশু শামস হত্যা মামলায় গ্রেফতার ১