চুরির অপবাদে কৃষককে পিটিয়ে হত্যা
রাজবাড়ীর সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে মোটর চুরির অভিযোগ তুলে শমশের আলী শেখ (৬৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রোববার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শমশের আলী ওই গ্রামের সোবান শেখের ছেলে।
নিহতের পরিবার জানায়, ভোরে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরেন শমশের আলী। এ সময় স্থানীয় বরকত শেখ তাঁর বাড়িতে গিয়ে পানির মোটর চুরির অভিযোগ তুলে অর্থ দাবি করেন। শমশের আলী তা অস্বীকার করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বরকত পাশের বাঁশঝাড় থেকে বাঁশ এনে শমশের আলীর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনবালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, লাঠির আঘাতে শমশের আলীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত বরকতকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








