ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৪:৩৭ দুপুর

মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা শহরের আটানী বাজারের ছোট মসজিদ মোড়ে শুক্রবার দুপুরে ভ্যান ও অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর জেরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন। পরে রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব ঘটনাস্থলে সাঁজোয়া যান নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি রাতেই শান্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

সাশ্রয়ী মূল্যের পণ্য নিয়ে গন্তব্যে একটি ট্রাক

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভে নিহত ৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

চাঁদপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, কথিত প্রেমিকসহ পুত্রবধূ গ্রেপ্তার