ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিয়া মসজিদে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
স্থানীয় শিয়া নেতারা গভীর শোক প্রকাশ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে বিশ্ব মুসলিম উম্মাহর একটি অধ্যায়ের অবসান হলো।
শিয়া সম্প্রদায়ের স্থানীয় নেতা মো. ফরহাদ জানান, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় পারুলিয়া শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এসময় মসজিদে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে।