ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ রাত

বগুড়ার শিবগঞ্জে মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের মোকামতলা মীর শাহে আলম, সাত্তার তালুকদার মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মোকামতলা শংকরপুর গ্রামে মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এরপর তিনি মোকামতলা কাশিপপুর ঈদগাহ সংস্কার কাজ, মোকামতলা কেন্দ্রীয় মসজিদ ও মোকামতলা কেন্দ্রীয় মন্দিরের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহনেওয়াজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মাহাবুর রহমান, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, যুবদল নেতা খালিদ হাসান আরমান, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার, বিএনপি নেতা রোকনুদ্দৌলা রুবেল, রুহুল আমিন ফটু, এমএ লতিফ, শুভ্র প্রসাদ, অধ্যক্ষ আতিকুর রহমান, চয়ন তালুকদার, জুলফিকার রহমান খোকন, রিপন প্রসাদ প্রমুখ।

আরও পড়ুন

এরপর তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভিক্ষা করে গাঁজা খাই- বললেন অভিযানে আটক হওয়া ব্যক্তি

সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি -ড. বদিউল আলম মজুমদার

বগুড়ার সোনাতলায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের লাঠি

বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন