ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৯ রাত

বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে। তিনি মিলন হত্যা মামলার ৭ নম্বর আসামি। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে পূর্বশত্রুতার জেরে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের ছেলে মিলন হোসেনকে (১৭) বাড়ির সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি রাতে নিহতের বাবা দিলবর হোসেন বাদি হয়ে নন্দীগ্রাম থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় অভিযান চালিয়ে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

এরপর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন

বগুড়ার সোনাতলায় ওয়ারেন্টভুক্ত নারীসহ ১৩ আসামি গ্রেফতার

কুষ্টিয়া থেকে চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

আগেরবারের হতাশা থেকেই বগুড়াবাসী এবার আমাকে নির্বাচিত করবেন : জামায়াত প্রার্থী সোহেল

মাত্র ১০ দিনে সরকার একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে : রেজাউল করিম বাদশা