ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ রাত

বগুড়ার সোনাতলায় ওয়ারেন্টভুক্ত নারীসহ ১৩ আসামি গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ওয়ারেন্টভুক্ত নারীসহ ১৩ আসামি গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত নারী আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। জানা গেছে, সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মন্ডমালা নয়াপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছায়মন বেগম (৪৫), হারিয়াকান্দি গ্রামের মানিক মিয়ার স্ত্রী সাবানা বেগম (৩৫), গড় চৈতন্যপুর গ্রামের বিটুল মিয়ার স্ত্রী লাভলী বেগম (৩০), মহিচরণ গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী মাহমুদা বেগম (৪৮), একই গ্রামের মৃত ছালেক উদ্দিনের ছেলে ইউনুছ আলী (৪২), কামারপাড়া গ্রামের মৃত আসাদুল হকের ছেলে শাহিন মিয়া (৩৫), দাউদপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে সোহাগ প্রধান (৩৪), রাধাকান্তপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোবাশ্বির ইকবাল মানিক (৪৩), গোসাইবাড়ী গ্রামের আব্দুল আলিমের ছেলে মাছুম হাবিব (৩২) ও সোনাকানিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৬)।

এছাড়াও নেশাজাতীয়দ্রব্যসহ দিগদাইড় পিছনপাড়া গ্রামের লবেজ আলীর ছেলে ভুট্টো (৪২), শিহিপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৫৮) ও কাবিলপুর গ্রামের মৃত আলেছ উদ্দিনের ছেলে দিলদার হোসেনকে (৪৬) গ্রেফতার করেন। অপরদিকে সমজাতাইড় গ্রামের হাতেম আলী মন্ডলের ছেলে সিজু মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন পুলিশি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদেরভিত্তিতে তাদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ওয়ারেন্টভুক্ত নারীসহ ১৩ আসামি গ্রেফতার

কুষ্টিয়া থেকে চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

আগেরবারের হতাশা থেকেই বগুড়াবাসী এবার আমাকে নির্বাচিত করবেন : জামায়াত প্রার্থী সোহেল

মাত্র ১০ দিনে সরকার একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে : রেজাউল করিম বাদশা

যেভাবে হোটেলে রান্না করার তেল পরীক্ষা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা