ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৯ বিকাল

পঞ্চগড়ে কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

পঞ্চগড়ে কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

পঞ্চগড় প্রতিনিধি: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত পঞ্চগড়ের মফিজার রহমান কলেজের অধ্যক্ষ নুরুল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় তার বাড়িতে দুর্বৃত্তরা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও আনুমানিক ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যক্ষ নুরুল্লাহ ও তার মা ওমরাহ পালনে বিদেশে থাকায় বাড়িতে ছিলেন কেবল তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ি। গভীর রাতে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

ভুক্তভোগীরা জানান, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে এবং শিশুদের গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি ও নগদ টাকার অবস্থান জানতে চায় তারা। এক পর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়।

আরও পড়ুন

অধ্যক্ষের স্ত্রী জেদনি আক্তার বলেন,ঘুমের মধ্যেই অনুভব করি কেউ মুখ চেপে ধরেছে। কোনোমতে হাত সরিয়ে দেখি বাচ্চাদের গলায় ছুরি ধরে আছে কয়েকজন মুখোশধারী। তারা আমাদের চুপ থাকতে বলে এবং সন্তানদের সামনে ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।

অধ্যক্ষের ভাই মাহমুদ উল্লাহ জানান, আমি পঞ্চগড় শহরে থাকি। রাত আড়াইটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি বাড়ির সবকিছু এলোমেলো হয়ে আছে। পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১২ হাজার নারীর কর্মসংস্থান করেছে প্রাণ-আরএফএল গ্রুপ

আইশা খানের উপস্থিতিতে জমে উঠল মায়ার এক্সপেরিয়েন্স জোন

গ্রী এসির নতুন “এরি” সিরিজের মোড়ক উন্মোচন

রোজা অবস্থায় বমি হলে শরীয়তের ফয়সালা কী