রাজশাহীতে বিএনপি নেতা খুন ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় ইউসুফপুর সিপাইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিহত এরশাদ আলীর ছেলে রিমন আলী বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে (৫৫) প্রধান আসামিসহ চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ (৪৮), ইউসুফপুর নিখাইপাড়া গ্রামের মো. আমরাউল (৫৫), মো. জোয়াভ (৪৫), আতিকুল ইমলাম ওরফে সাইমুল (৪৫), মো. আসাদুল (৩০), মো. সুমন (৩২), মো. দাব্বির (২০) এবং মো. হালিমকে (৫০) আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক এবং এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারেরকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। নিহত এরশাদ আলী সংসদ সদস্য আবু সাইদ চাঁদ গ্রুপের একজন সমর্থক। আগামী ৯ এপ্রিল ইউসুফপুরে জালসার প্রধান অতিথি হওয়ার বিষয় নিয়ে গতকাল শুক্রবার দুপুরে ইউসুফপুর সিপাইপাড়া জামে মসজিদে মতবিনিময় হয়।
আরও পড়ুনএসময় জালসার প্রধান অতিথি হওয়ার বিষয়কে কেন্দ্র করে উজ্জ্বল গ্রুপের সমর্থকদের সাথে আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই জেরে রাতে তারাবীহর নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইউসুফপুর সিপাইপাড়া গ্রামে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোঁটা, লোহার রড নিয়ে এরশাদ আলীর পথরোধ করেন এবং তাকে পিটিয়ে হত্যা করেন।
ঘটনার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, এই ঘটনার কঠোর বিচার চাই। ইতোমধ্যে পুলিশ-প্রশাসনকে বলেছি।
মন্তব্য করুন








