ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫২ বিকাল

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় দুই যুবক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় দুই যুবক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় যুবককে আটক করেছে পুলিশ। পরে ৭ ঘন্টা পর তাদের বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে পূর্বফুলমতি বালারহাট এলাকায় ঘটনাটি ঘটে।

আটককৃত ভারতীয়রা হলেন- ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্বফুলমতি বালারহাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবককে হাতেনাতে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ। এ বিষয়ে বিজিবিকে অবগত করলে তারা তাদের নিয়ে যায়।

আরও পড়ুন

পরে রাত পৌনে ১২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার পাশে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হন্তান্তর করে।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম ও বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া এবং ভারতীয়-৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় দুই যুবক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

ফুটওভার ব্রিজ উদ্বোধনে গিয়ে নেতাকর্মীদের উপর মেজাজ হারালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিলা চুরি

জিএম পদে জনবল নিচ্ছে নাবিল গ্রুপ, কর্মস্থল রাজশাহী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা

বিয়ের পর প্রথমবার একসঙ্গে জনসমক্ষে বিজয়-রাশমিকা