ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৩ দুপুর

দিনাজপুরের চিরিরবন্দরে বাস চাপায় আরএফএল’র বিক্রয় কর্মী নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে বাস চাপায় আরএফএল’র বিক্রয় কর্মী নিহত, ছবি: দৈনিক করতোয়া ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই আরএফএল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (এসআর) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের তৈইপাড়া নামক স্থানে দশমাইল- রংপুর মহাসড়কে। 

দশমাইল হাইওয়ে থানা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরএফএল কোম্পানির এসআর রাকিব হোসেন (২৭) ভোরবেলা ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে নীলফামারীর সৈয়দপুর আরএফএল কোম্পানিতে আসার সময় সকাল পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। 

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ রাস্তা থেকে সরিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে বাস চাপায় আরএফএল’র বিক্রয় কর্মী নিহত

আইসিসি’র মাসসেরা বাংলাদেশের সোবহানা

বগুড়ার কন্ডিশনটা দারুন লেগেছে, প্রোপার স্পোর্টিং কন্ডিশন : তাসকিন আহমেদ

দেশের ২০ হাজার কিলোমিটার নদী-খাল-জলাশয় পুনঃখনন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

খামেনির বাসভবনও ছিল হামলার লক্ষ্যবস্তু

‘বই প্রকাশ করা দূরের কথা বাসায় রাখতে পারি নাই’