ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৬ বিকাল

রোজা অবস্থায় বমি হলে শরীয়তের ফয়সালা কী

রোজা অবস্থায় বমি হলে শরীয়তের ফয়সালা কী

প্রশ্ন: রোজা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙে যায়?

উত্তর: রোজা অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে। তবে রোজা অবস্থায় অনিচ্ছাকৃত অল্প বা বেশি বমি হলে রোজা ভাঙবে না, কাজাও আদায় করতে হবে না।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অনিচ্ছাকৃত বমি হলে তার কাজা আদায় করতে হবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে সে যেন কাজা আদায় করে নেয় (অর্থাৎ তার রোজা ভেঙে যাবে)। (সুনানে তিরমিজি: ৭২০)

আমাদের দেশে অনেকের ভুল ধারণা আছে যে রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যাবে এবং তার কাজা করতে হবে। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হওয়ার পর এ ধারণার কারণে রোজা ভেঙে গেছে মনে করে যদি ইচ্ছাকৃত কিছু খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না।

আরও পড়ুন

কাজা অর্থ একটি রোজার বদলে পরবর্তীতে আরেকটি রোজা রাখা আর কাফফারা আদায় করার তিনটি পদ্ধতি রয়েছে ১. একটি দাসমুক্ত করা, ২. ৬০ জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্তিসহকারে আহার করানো ৩. ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখা।

কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা যৌনমিলন করে অথবা পানাহার করে, তবে তার রোজা ভেঙে যায়। কাজা করতে হয়, কাফফারাও দিতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়