ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ দুপুর

দুধের তৈরি যে কোনো খাবার পছন্দ করেন পরীমনি 

দুধের তৈরি যে কোনো খাবার পছন্দ করেন পরীমনি, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: দেশের আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি এক শোরুম উদ্বোধনে এসে নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট কিন্তু মিষ্টি কিছু মুহূর্ত ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। রমজানের এই পবিত্র মাসে প্রিয় খাবারের তালিকায় কী আছে -এমন প্রশ্নের জবাবে পরীমনি জানিয়েছেন ইফতার ও সেহরিতে তিনি কী খাবার খান।

তিনি জানান, সেহরিতে তার সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ-কলা আর ভাত। এটি খেলেই যেন তার তৃপ্তি।

দুধের তৈরি যেকোনো খাবার, বিশেষ করে পায়েস যে তার অসম্ভব প্রিয় -সে কথাও মনে করিয়ে দিলেন তিনি।কথায় কথায় জানান, ইফতারে খাদ্যাভ্যাসের কথা। ইফতারিতে খুব একটা ভাজাপোড়া পছন্দ করেন না তিনি। বরং শরবত আর খেজুরেই নিজের ইফতার সারেন। তবে অন্যদের জন্য ইফতার আয়োজন করতে দারুণ ভালোবাসেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

রোজার স্মৃতিচারণ করতে গিয়ে শোনালেন এক মজার গল্প। একবার শুটিংয়ের ব্যস্ততায় রোজা থাকার কথা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি। কাজের চাপে অবচেতন মনেই সবার সামনে ঢকঢক করে পানি খেয়ে ফেলেছিলেন! পরে মনে পড়তেই নিজের কাণ্ড দেখে নিজেই হেসেছিলেন।পর্দার ব্যস্ততাও থেমে নেই পরীমনির। খুব শিগগিরই নীরবের বিপরীতে ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। আর আসছে রোজার ঈদে মুক্তি পেতে পারে সাইমনের বিপরীতে তার ‘ডোডোর গল্প’ ছবিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধের তৈরি যে কোনো খাবার পছন্দ করেন পরীমনি 

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী