ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৩ রাত

হলিউড অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই

হলিউড অভিনেতা রবার্ট ক্যারাডাইন

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই। ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’ চলচ্চিত্রের লুইস স্কোলনিক এবং জনপ্রিয় ডিজনি সিরিজ ‘লিজি ম্যাকগুয়ায়ার’-এ বাবার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা ৭১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তার ম্যানেজমেন্ট কোম্পানি সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছে।

ক্যারাডাইনের মৃত্যুর খবর জানিয়ে তার পরিবার এক শোকবার্তায় জানায়, একজন প্রিয় বাবা, দাদা এবং ভাইকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। অন্ধকার এই পৃথিবীতে তিনি ছিলেন আলোর মতো। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ দুই দশক ধরে তিনি ‘বাইপোলার ডিসঅর্ডার’ বা দ্বিমেরু মানসিক ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। তার এই লড়াইয়ের কথা জনসমক্ষে আনার মূল উদ্দেশ্য হলো মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করা এবং মানুষকে সচেতন করা।

 

১৯৫৪ সালে জন্ম নেওয়া রবার্ট ক্যারাডাইন ছিলেন প্রখ্যাত অভিনেতা জন ক্যারাডাইনের কনিষ্ঠ পুত্র। ১৯৭২ সালে জন ওয়েনের সঙ্গে ‘দ্য কাউবয়েজ’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। আশির দশকে ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’ সিনেমায় লুইস স্কোলনিক চরিত্রে তার অপ্রতিদ্বন্দ্বী অভিনয় তাকে তারকাখ্যাতি এনে দেয়। পরবর্তীতে ২০০০-এর দশকে ‘লিজি ম্যাকগুয়ায়ার’ সিরিজে হিলারি ডাফের বাবার চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন।

আরও পড়ুন

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড পাড়ায়। 

ক্যারাডাইনের মেয়ে এভার ক্যারাডাইনও তার বাবার সঙ্গে কাটানো মধুর স্মৃতিগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে তাকে শেষ বিদায় জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলিউড অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চার্জের টেনশন নেই! ৫৪ ঘণ্টা ব্যাকআপের ইয়ারবাড

একসঙ্গে ছয় শিল্পীর ইসলামী গান

প্রসিকিউটর দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার