জনির ‘সময়ের সাথে তুমি’তে নাওভী-জীম
অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নাট্যাঙ্গনের একেবারেই নতুন একটি জেনারেশনের অভিনয়ের প্রিয় দুই মুখ সাদ নাওভী ও জীম। নাটকটিতে দুজনের অনবদ্য অভিনয়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যে কারণে তারা দুজন আবারো একসঙ্গে তরুণ মেধাবী নাট্যনির্মাতা মেহেদী হাসান জনির রচনায় ও পরিচালনায় ‘সময়ের সাথে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নির্মাতা মেহেদী হাসান জনি জানান, একটি প্রেগন্যান্সি জটিলতা নিয়ে মূরত নাটকের গল্প শুরু হয়। কিন্তু নাটকটি একটি রোমান্টিক গল্পের নাটক। এর বেশি আপাতত কিছু বলা যাচ্ছে না। যদি বলা হয় তাহলে গল্পের প্রতি বা নাটক দেখার প্রতি দর্শকের আগ্রহটা কমে যাবে। নাটকে নাওভী ও জীম ছাড়া আরো অভিনয় করেছেন জ্যোতি রায়, মুন্না প্রমুখ।
এরইমধ্যে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নির্মাতা মেহেদী হাসান জনি বলেন, ‘নাওভী ও জীম অল্প সময়ের মধ্যেই অভিনয় দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছেন। দর্শক তাদের অভিনয় পছন্দ করছেন। আমার নির্দেশনায় এবারই প্রথম দুজন একসঙ্গে নাটকে অভিনয় করেছে। জিম এর আগে আমার নির্দেশনায় বেশি কয়েকটি নাটকে অভিনয় করেছে। নাওভী এবং জীম দুজনেই আগামীতে অনেক ভালো অবস্থানে যাবে।’
নাওভী বলেন,‘ জনি ভাই ভীষণ যত্ন নিয়ে সময়ের সাথে তুমি নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। যেহেতু তিনি নিজেই নাটক রচনা করেন তাই তিনি একদম পারফেক্টলি বুঝাতে পারেন তিনি শিল্পীর কাছে কী চান।’
জীম বলেন,‘ জনি ভাই একজন দুর্দান্ত পরিচালক। তিনি নিজেই গল্প রচনা করেন বিধায় নাটকে তার চরিত্রের মধ্যে ডুকে যেতে ভীষণ স্বাচ্ছন্দ্যতা বোধ করি। তার কাছ থেকে অভিনয়ে আমি অনেক কিছু শিখেছি। যেমনটা আমি প্রত্যেক পরিচালকের কাছ থেকেই শিখি। আর সহশিল্পী হিসেবে নাওভী খুউব সহযোগিতা পরায়ণ এবং নিঃসন্দেহে মানুষ হিসেবেও ভালো।’
আরও পড়ুননাটকটি আগামী ঈদেই প্রচার হবে। নির্মাতা মেহেদী হাসান জনি জানান, আগামী ঈদে একটি টিভি চ্যানেলে প্রচারের পর একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘সময়ের সাথে তুমি’।
এদিকে দুবছর আগেই নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন নাওভী। জীম বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771944962.jpg)


_medium_1771862375.jpg)




