ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ রাত

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন।

হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি-আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সপ্তাহের ব্যবধানে রংপুরে কমেছে লেবু-শসাসহ অধিকাংশ সবজির দাম

সন্ত্রাসীদের কোন দল নেই তারা যে দলের হোক আইনের আওতায় আসতে হবে - এমপি মহিত

হলিউড অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চার্জের টেনশন নেই! ৫৪ ঘণ্টা ব্যাকআপের ইয়ারবাড