ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ রাত

সরকারি অফিসে কোনো ফাইল আটকে রাখা যাবে না : আখতার হোসেন

ছবি: সংগৃহীত, সরকারি অফিসে কোনো ফাইল আটকে রাখা যাবে না : আখতার হোসেন

সরকারি দপ্তরগুলোতে জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও  রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন। 

তিনি বলেন, সরকারি অফিসে কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। বরং কোন দপ্তর কত দ্রুত জনগণকে সেবা দিতে পারছে, সেই ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তুলতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় প্রশাসনের সঙ্গে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

আরও পড়ুন

আখতার হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় ভীতি ও সংকোচে ভোগেন। অফিসের নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। 

জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাই মানুষের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক হতে হবে।

আখতার হোসেন বলেন, প্রতিদিন কোনো অফিসে অল্প বা বেশি সংখ্যক মানুষ সেবা নিতে এলেও সিরিয়াল অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে। আগে আসা ব্যক্তি আগে সেবা পাবেন এই নীতিতে কাজ করতে হবে। জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখতে হবে। থানায় গিয়ে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগসহ সব সরকারি দপ্তরকে জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি অফিসে কোনো ফাইল আটকে রাখা যাবে না : আখতার হোসেন

স্থানীয় সরকার পরিচালনা কমিটি গঠন করল এনসিপি, নেতৃত্বে সারজিস

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন, পুনর্বিবেচনার আহ্বান

রেকর্ড গড়েই জিতল ওয়েস্ট ইন্ডিজ

বগুড়ার শিবগঞ্জে এবার জিরা চাষাবাদে চার কৃষক

সরকারের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : রফিকুল ইসলাম এমপি