ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ রাত

বগুড়ার শিবগঞ্জে এবার জিরা চাষাবাদে চার কৃষক

বগুড়ার শিবগঞ্জে এবার জিরা চাষাবাদে চার কৃষক 

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে চারজন কৃষক মসলাজাতীয় ফসল জিরা আবাদ করেছেন। উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক সাইফুর রহমান ১০ শতক, রহবল পশ্চিমপাড়া গ্রামের কৃষক সানাউল ৮ শতক, মেঘাখোদদ গ্রামের কৃষক আব্দুল মান্নান ৮ শতক এবং মোকামতলা ইউনিয়নের চলনাকাথী গ্রামের কৃষক আইয়ুব আলী ৫ শতক জমিতে জিরা চাষাবাদ করেছেন।

তারা জানান, তাদের এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পুর পরামর্শে তারা পরীক্ষামূলকভাবে জিরা চাষ করেছেন। জমিতে বর্তমানে ফসলের চেহারা দেখে তারা মনে করছেন শেষ পর্যন্ত হয়তো জিরা উৎপাদন করে তারা সফল হবেন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, উপজেলায় গত বছরে দুইজন কৃষককে জিরা উৎপাদনের উৎসাহ করা হয় এবং তাদের জিরা ফলনও ভালো হয়েছিল।

আরও পড়ুন

উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান, নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের প্রথম দিকে জিরার বীজ বোপণ করার নিয়ম। জিরা উৎপাদনে নিয়মিত পরিচর্যা সার ও ওষুধ প্রয়োগ করা হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি শতকে ২ থেকে আড়াই কেজি জিরা উৎপাদন হয়। ওই কর্মকর্তা আরো জানান, গত বছর থেকে উৎপাদনে ঝুঁকি নেওয়া হয়েছে। তবে এই বছর ফলন ভালো হলে আগামীতে কৃষকের মাঝে জিরা উৎপাদনের উৎসাহ বৃদ্ধি করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে এবার জিরা চাষাবাদে চার কৃষক

সরকারের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : রফিকুল ইসলাম এমপি

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঁচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় সরিষার বাম্পার ফলন, মাঠজুড়ে সোনালী সমারোহ

ঠাকুরগাঁওয়ে আড়াই কোটি টাকার ভবন পড়ে আছে, দুই বছরেও ব্যবসা শুরু হয়নি