ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ রাত

সরকারের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : রফিকুল ইসলাম এমপি

সরকারের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : রফিকুল ইসলাম এমপি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কাজী রফিকুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য প্রতিটি দপ্তরের প্রধানকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, যাতে মানুষ সেবা নিতে এসে বিড়াম্বণার শিকার না হন।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় কমিটির সভায় এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সোনাতলা-সারিয়াকান্দির কোথাও সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের ব্যবহার হতে দেওয়া যাবে না। পাশাপাশি সরকারি সম্পত্তি কেউ জবরদখল করুক এটাও সহ্য করা হবে না।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ, চেয়ারম্যান গোলাম রব্বানী, জাকির হোসেন বেলাল, শহিদুল হক টুল্লু, একেএম লতিফুল বারী টিম, আব্দুল আলিম, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।

আরও পড়ুন

এরপর তিনি সোনাতলা পৌর অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : রফিকুল ইসলাম এমপি

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঁচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় সরিষার বাম্পার ফলন, মাঠজুড়ে সোনালী সমারোহ

ঠাকুরগাঁওয়ে আড়াই কোটি টাকার ভবন পড়ে আছে, দুই বছরেও ব্যবসা শুরু হয়নি

বগুড়ার নিউ মার্কেটের ব্যাবসায়ী রাশেদ গ্রেফতার