ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে শাহ্ আলম নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত শাহ আলম উপজেলার বারআঞ্জুল গ্রামের শামছুর রহমানের ছেলে।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল মাছির বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় হাতেনাতে শাহ্ আলমকে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে আদালতের কাছে দোষ স্বীকার করে মুচলেকা দেন শাহ্ আলম।
আরও পড়ুনএসময় শাহ্ আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) ও পরিবেশ রক্ষায় শাজাহানপুরের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এর ধারাবাহিকতায় গতকাল রোববার রাত ১০টায় উপজেলার মাদলা, আড়িয়া ও খরনা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। একপর্যায়ে রাত ১টার দিকে আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল মাছির বাজার এলাকায় অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার সময় হাতেনাতে শাহ্ আলম নামের এক ব্যক্তিকে আটক করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






