ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৫ রাত

বগুড়ার আদমদীঘিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বগুড়ার আদমদীঘিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে নির্বাচনের পর মাহে রমজান শুরু হওয়ায় মহাব্যস্ত হয়ে পড়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষকরা। একটু বিশ্রাম নেয়ার সময় নেই তাদের। একইসাথে ইরিবোরো ধান রোপণ, আলু তোলা ও পাকা সরিষা ঘরে নেয়ার ত্রিমুখী কর্মকান্ডে যেন হাঁসফাঁস অবস্থা কৃষকদের।

জানা যায়, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার পর এবার কৃষি কাজে মনোনিবেশ করেছেন কৃষকরা। কৃষকরা গভীর নলকূপ চালু করে ইরিবোরো ধান রোপণ শুরু করেছেন। এরমধ্যে জমিতে লাগানো আলু তোলার সময় চলে আসে, অপরদিকে জমিতে সরিষা পাকা শুরু হয়। এদিকে পবিত্র রমজান মাস শুরু হলে কৃষকরা একই সাথে ইরিবোরো ধান রোপণ, আলু তোলা ও পাকা সরিষা ঘরে তোলার মতো কাজে ত্রিমুখী কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়েন।

সালগ্রামের কৃষক বেলাল হোসেন জানান, তিনি সরিষার জমিতে অল্প সংখ্যক সরিষার গাছ তুলে জমিতেই রাখেন। একইসাথে অন্য জমিতে গভীর নলকূপের পানি সরবরাহ করায় ইরি ধান লাগাতে ব্যস্ত হয়ে পড়েন। ওই দিনেই জমি থেকে আলু তোলার জন্য শ্রমিক লাগিয়ে আলুু তুলে সামাল দেওয়া হচ্ছে। ত্রিমুখী কর্মকান্ডে ব্যস্ত থাকার কারণে এবার বাড়ির নারীরাও কৃষি কাজে বিভিন্ন সহযোগিতা করছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ৪৫২ হেক্টর জমিতে ইরিবোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া ৩ হাজার হেক্টর জমিতে আলু ও ৫ হাজার ৪২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বগুড়ায় বিসিএল’র প্রথম ম্যাচে নর্থ জোনের দাপুটে জয়

বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট - এমপি মহিত তালুকদার

নেপালে বাস দুর্ঘটনায় পর্যটকসহ ১৯ জনের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে মাদক সেবনের অপরাধে একজনের তিন মাস কারাদন্ড

খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী