ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ রাত

বগুড়ার রাজাবাজার থেকে ৯শ’ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার রাজাবাজার থেকে ৯শ’ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রাজাবাজার এলাকার মুকুল স্টোরে অভিযান চালিয়ে আনুমানিক ৯০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে আনুমানিক ৯০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন  জব্দ করা ছাড়াও দোকানী আব্দুল হাকিমের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস অভিযানের নেতৃত্ব প্রদান করেন। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহথির মোহাম্মাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঁচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় সরিষার বাম্পার ফলন, মাঠজুড়ে সোনালী সমারোহ

ঠাকুরগাঁওয়ে আড়াই কোটি টাকার ভবন পড়ে আছে, দুই বছরেও ব্যবসা শুরু হয়নি

বগুড়ার নিউ মার্কেটের ব্যাবসায়ী রাশেদ গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে সরকারি কবরস্থানের গাছ বিক্রির অভিযোগ

বগুড়ার শেরপুরে পরিত্যক্ত জমিতে পাঁচ স্তরের সবজি চাষ