বগুড়ার রাজাবাজার থেকে ৯শ’ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রাজাবাজার এলাকার মুকুল স্টোরে অভিযান চালিয়ে আনুমানিক ৯০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে আনুমানিক ৯০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা ছাড়াও দোকানী আব্দুল হাকিমের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস অভিযানের নেতৃত্ব প্রদান করেন। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহথির মোহাম্মাদ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158687