ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৮ বিকাল

বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা কারাগারে 

সংগৃহিত,বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা কারাগারে 

স্টাফ রিপোর্টার : চাঁদাবাজি মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়  এলাকায় সদর থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত মিজানুর রহমান সাগর এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত)  মাহফুজ আলম জানান,মারপিট এবং চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল মিজানুর রহমান সাগরের নামে।

মামলা সুত্রে জানা গেছে, এপোলো পাওয়ার লিংক নামের একটি প্রতিষ্ঠানে  এনসিপি নেতা মিজানুর রহমান সাগর চুক্তিভিত্তিক  লিফট সরবরাহ এবং সার্ভিসিং এর কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামানিকের সাথে মিজানুর রহমান সাগরের বিরোধ বাধে। এর জের ধরে গত ২০২৪ সালের ৩০ আগস্ট রাত ১০ টার দিকে মিজানুর রহমান সাগর ও তার ১০-১২ জন সহযোগী বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যান রুবেলকে। সেখানে বেদম মারপিট করে তার কাছে দুই লাখ টাকা চাদাঁ দাবি করেন মিজানুর রহমান সাগর। এসময় রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে রুবেলকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়ে একই বছরের ২২ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন রুবেল। আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) আবু জাফর তদন্ত করে বাদির অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত)  মাহফুজ আলম বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা মুলে মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করে শনিবার আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা কারাগারে 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

দীর্ঘ ১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা

মহান একুশে ফেব্রুয়ারি’কে ঘিরে স্বরলিপি’র দুই গান

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু