ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০১ বিকাল

মহান একুশে ফেব্রুয়ারি’কে ঘিরে স্বরলিপি’র দুই গান

সঙ্গীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি

অভি মঈনুদ্দীন ঃ আজ মহান একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে আজ রাতে বিটিভিতে প্রচার হবে ভাষার গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘একুশের গান’। অনুষ্ঠানে এই প্রজন্মের মিষ্টি কন্ঠের সঙ্গীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি’র কন্ঠে দর্শক শ্রোতারা উপভোগ করবেন ‘আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার’ গানটি। গানটি লিখেছেন এনামুল কবির সুজন। সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ।

এদিকে ১৬ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘বাংলা আমার মায়ের ভাষা’ শিরোনামের একটি গান। যে গানটিতে অনেক শিল্পীর মধ্যে স্বরলিপিও কন্ঠ দিয়েছেন। শুধু তাই নয় অনেক শিল্পীর মধ্যে ভিডিওতেও ছিলেন স্বরলিপি। গানটি লিখেছেন ও সুর করেছেন সবুজ জামান। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটিতে স্বরলিপির সঙ্গে আরো গেয়েছেন শিল্পী, স্মরণ, প্রিয়াঙ্কা, রাইসা, জেমি ও সবুজ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিমুল চৌধুরী।

আরও পড়ুন

একুশে ফেব্রুয়ারিতে নিজের গাওয়া দুটি গান প্রসঙ্গে স্বরলিপি বলেন,‘ মহান একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব। মহান একুশকে ঘিরে আজ বিটিভিতে আমারই গাওয়া একটি মৌলিক গান প্রচার হবে। গানটির সাথে সম্পৃক্ত থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার-গানের কথাই যেন বুকের ভেতর এক অন্যরকম ভালোলাগার সৃষ্টি করে। সুমন কল্যাণ দা খুউব চমৎকার সুর করেছেন। যে কারণে গাইতেও ভীষণ ভালোলেগেছে। আর একুশে ফ্রেবুয়ারি উপলক্ষ্যে ইউটিউবে প্রকাশিত আরেকটি গান হচ্ছে বাংলা আমার মায়ের ভাষা। গানটির কথা ও সুর ভীষণ আবেগ তাড়িত করে তোলে। ধন্যবাদ গানের গীতিাকর সুরকারকে এমন একটি চমৎকার গানে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান একুশে ফেব্রুয়ারি’কে ঘিরে স্বরলিপি’র দুই গান

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে : নৌপরিবহন মন্ত্রী

ঈদের আগে সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড