ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৭ বিকাল

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে। তিনি মানসিক অসুস্থ ও কানে কম শুনতে পেতেন বলে জানা গেছে।

আরও পড়ুন

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিলেন কুরমান আলী। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় কুরমান আলী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন।


জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে : নৌপরিবহন মন্ত্রী

ঈদের আগে সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

অবিনাশী বর্ণমালা ও আমাদের অস্তিত্ব