রংপুরে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফি উদ্দিন গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে র্যাব-১৩’র অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফি উদ্দিনকে (৬০) গ্রেফতার করা হয়েছে। সে মিঠাপুকুরের খামার কুর্শা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের চৌকস আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ জোনাল অফিস রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’র সামনে অভিযান পরিচালনা করে। এসময় রংপুর জেলার মিঠাপুকুর থানার হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি শফি উদ্দিনকে গ্রেফতার করে।
আরও পড়ুনর্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







