ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ রাত

গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমোজাহিদপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ডাকাত দলের একটি মোটরসাইকেল পুড়ে দিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, তিন জনের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোর্দ্দমোজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় তাদের আরেক সদস্য পালিয়ে যায়।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সিরাজগঞ্জের কাজিপুরের বাউল শিল্পী সেলিম আর নেই

সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা- আব্দুল মহিত তালুকদার এমপি

দুধ দিয়ে গোসল করে বিয়ে ও মাদক কারবার না করার ঘোষণা

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, রায় মার্কিন সুপ্রিম কোর্টের

বগুড়া সদর বিএনপির শুকরিয়া আদায় ও দোয়া ও ইফতার মাহফিল