ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ রাত

সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা- আব্দুল মহিত তালুকদার এমপি

সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা- আব্দুল মহিত তালুকদার এমপি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা। ফ্যাসিস্ট শাসন আমলে তাদের অনিয়ম ও দূর্নীতির সত্য ঘটনা তুলে ধরতে পারেননি। ডিজিটাল কালাকানুন আইন চালু করে সাংবাদিকদের কলম যুদ্ধ বন্ধ করা হয়েছিল।

এ সরকার সাংবাদিকদের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। তিনি এ আসনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারসহ সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে নির্বাচিত করার মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হয়েছে। বিএনপি সরকারের সময় কোন বিমাতা সুলভ আচরন হবেনা।

সারাদেশের মতো বগুড়াকেও উন্নয়নের শিকড়ে নেয়া হবে। আমি জনগনের সহযোগিতায় এই আসনের দুটি উপজেলায় সমান তালে মসজিদ, মন্দির ও প্রয়োজনীয় উন্নয়নে কাজ করতে চাই। তিনি গতকাল শুক্রবার সকালে আদমদীঘির কালাইকুড়ি এ্যাকোয়া কালচার ফার্মে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাংবাদিক গোলাম মোস্তাফা, বেনজীর রহমান, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান, পবিত্র কুমার, হেদায়েতুল নয়ন এবং বিএনপি দলীয় নেতৃবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা- আব্দুল মহিত তালুকদার এমপি

দুধ দিয়ে গোসল করে বিয়ে ও মাদক কারবার না করার ঘোষণা

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, রায় মার্কিন সুপ্রিম কোর্টের

বগুড়া সদর বিএনপির শুকরিয়া আদায় ও দোয়া ও ইফতার মাহফিল

এবার ঈদেও বড় পর্দায় ফারিণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত নয়া এমপি মাও.রফিকুল