দুধ দিয়ে গোসল করে বিয়ে ও মাদক কারবার না করার ঘোষণা
লালমনিরহাট প্রতিনিধি: একের পর এক বিয়ে আর সংসারের ভাঙন-ব্যক্তিগত জীবনে এমন ব্যর্থতার পর দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার নামে এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন আনোয়ার। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে আর কখনও বিয়ে করবেন না বলে তওবা করেন তিনি।
বিয়ে না করার এ ঘোষণার আয়োজনটা ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থাও করা হয়। তিন দফায় বিয়ের তিন স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ৩টি ছাগল জবাই করে এলাকাবাসীকে খাওয়ানোরও আয়োজন করেন তিনি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করতে গিয়ে গোপালগঞ্জের এক তরুণীর সাথে পরিচয় হয় তার। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী। পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক যুবতীর সাথে পরিচয় ও প্রেম। দ্বিতীয়বার বিয়ে করলে সে সংসারও টেকেনি। এরপর তৃতীয়বার বিয়ের পরও একই ঘটনা ঘটে। বারবার দাম্পত্য জীবনে ভাঙন ও অবহেলার অভিজ্ঞতায় জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুনআনোয়ার বলেন, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক কারবারির সাথে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।
মন্তব্য করুন








_medium_1771590514.jpg)