ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫০ রাত

চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

মাইক হাতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে পুরষ্কৃত করার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় কায়কোবাদ বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদককে নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ে কেউ কোন অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সকাল  সাড়ে ১০ টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়ি বহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল সভাপতিসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন এমপি মুনতাকিম

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জামাল

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেফতার 

একুশে ফেব্রুয়ারি বাঙালির স্মৃতিবিজড়িত এক গৌরবময় দিন: রাষ্ট্রপতি