ঢাবি শিবিরের ইফতার বিতরণে শিক্ষার্থীদের ঢল
ঢাবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে ইফতার বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখা গেছে।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী ) বিকেলে আসরের নামাজের পর থেকে ভাবনা চত্বর এলাকা থেকে ইফতার বিতরণ শুরু হয়।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা শিক্ষার্থীদের মাঝে খেজুর, ফল, পানি ও অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করেন। এতে বিভিন্ন হল ও বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ইফতার সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়ক। বিশেষ করে আবাসিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখছে বলে তারা মত দেন।
আরও পড়ুনশিবির নেতারা বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরো রমজানজুড়েই বিভিন্ন দিন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। ইফতার বিতরণ ঘিরে ভাবনা চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771500753.jpg)







